Homeএই মুহুর্তে‘ইউক্রেনের পরাজয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’

‘ইউক্রেনের পরাজয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’

প্রাইম ভিশন ডেস্ক »

ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে- পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি গতকাল সোমবার এই মন্তব্য করেছেন। খবর পার্স টুডের। বিশ্বযুদ্ধ এড়াতে তাই জার্মানি ও ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদার করার কথা বলেছেন তিনি।

বার্লিনে এক অনুষ্ঠানে মাতেউস মোরাভিয়েৎস্কি আরও বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করতে হবে। তিনি বলেন, পোল্যান্ড ও ফিনল্যান্ড কিয়েভকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাবো যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে।

এছাড়া তিনি বলেছেন, ইউক্রেনে পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে, সেই কারণে কিয়েভকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়