Homeএই মুহুর্তেবিয়ে করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ

বিয়ে করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের অপরাধ জগতের সবথেকে বড় ডন দাউদ ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে এমনটাই স্বীকারোক্তি দিয়েছিলেন দাউদের ভাগ্নে তথা তার বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ।

আলি শাহ দাবি করেছেন, দ্বিতীয় বার বিয়ে করলেও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি দাউদের। তার মামা পাকিস্তানেই রয়েছেন বলেও জানিয়েছেন আলি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি এক নারী দাউদের দ্বিতীয় স্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে এমনটাই এনআইএকে জানিয়েছিলেন তার ভাগ্নে আলি।

তবে তার প্রথম স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে দাউদের বিচ্ছেদ হয়নি বলেও দাবি করেন আলি। তার বক্তব্য, ২০২২ সালের জুলাই মাসে তিনি মেহজবিনের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মেহজাবিন তাকে জানিয়েছিলেন, দাউদের দ্বিতীয় বার বিয়ের কথা।

ভারতে বসবাসকারী দাউদের আত্মীয়দের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেহজবিনের যোগাযোগ আছে বলেও দাবি করেছেন আলি। তিনি এনআইএকে আরও জানিয়েছেন, দাউদ রয়েছেন করাচিতে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়