Homeএই মুহুর্তেসরকারি জায়গা উদ্ধারে নামলেন ডিসি

সরকারি জায়গা উদ্ধারে নামলেন ডিসি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বিভিন্ন পাহাড় কাটা এবং দখল কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের খুলশী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, নগরের খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বসতি বানানো হয়েছে। প্রায় ১০ একর সরকারি জমি ভূমিদস্যুদের দখলে রয়েছে। শিগগিরই সেগুলো উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। এরইমধ্যে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্তদের জেল-জরিমানা করা হয়েছে। বেদখল হওয়া সরকারি জায়গা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আজকের এ অভিযান। আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। কয়েকদিনের মধ্যেই বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হবে। পাহাড় ও টিলা রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়