প্রাইম ভিশন ডেস্ক »
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নবম বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে বিজয়ী দল পাবে ২ কোটি টাকার প্রাইজমানি। আর রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ইমরুল কায়েসের কুমিল্লা এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে। এবার তাদের সামনে চতুর্থ শিরোপা হাতছানি। রাউন্ড রবিন লিগে টানা ৯টি ও এরপর কোয়ালিফায়ার ম্যাচে জিতেছে দলটি।ফেভারিট হিসেবেই নামছে কুমিল্লা। আর মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট খেলবে প্রথম শিরোপার খোঁজে।
এছাড়া, ফাইনালের সেরা খেলোয়াড় ৫ লাখ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ৩ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ৫ লাখ এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড় ১০ লাখ টাকা পাবে।
১৪ ম্যাচে ৪৫২ রান নিয়ে রানচার্টে সবার উপরে সিলেটের নাজমুল হোসেন শান্ত। ৪০৩ রান নিয়ে তিন নম্বরে তারই সতীর্থ তৌহিদ হৃদয়। শীর্ষ পাঁচে কুমিল্লার কেউ না থাকায় শান্ত কিংবা তৌহিদেরই সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পাওয়া প্রায় নিশ্চিত।
বোলিংয়ে ১৭ উইকেট নিয়ে শীর্ষে রংপুরের পেসার হাসান মাহমুদ। রংপুর ছিটকে গেছে আসর থেকে। ঢাকার নাসির হোসেন ও কুমিল্লার তানভির ইসলাম উভয়ই নিয়েছেন ১৬ উইকেট। ফাইনালে একাধিক উইকেট পেলেই সর্বোচ্চ শিকারির পুরস্কার জিতে নেবেন তানভির।


