শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরপ্তানি আয়ের ডলারে ৫০ পয়সা বেশি দেওয়ার সিদ্ধান্ত

রপ্তানি আয়ের ডলারে ৫০ পয়সা বেশি দেওয়ার সিদ্ধান্ত

প্রাইম ভিশন ডেস্ক »

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলারের বিপরীতে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি)। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই দুই মাসের আয় দেশে আনা হলে অতিরিক্ত এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এ ক্ষেত্রে রপ্তানিকারকেরা ডলারপ্রতি ১০৩ টাকা ৫০ পয়সা পাবেন।

এবিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন অর্থসূচককে বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসের রপ্তানি আয়ের ডলার আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে আনলে অতিরিক্ত ৫০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব আয় আনলে এই সুবিধা দেওয়া হবে।

জানা যায়, এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের রপ্তানি আয় নগদায়নের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়েছিল। চলতি মাসের ১ তারিখে রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বেঁধে দেওয়া হয়েছিলো। তখন বাফেদা ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায় ব্যাংকগুলো রপ্তানি আয় নগদায়নে ডলারপ্রতি ১০৩ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগে দেওয়া হতো ১০২ টাকা।

করোনার পরে দেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাড়াতে শুরু করে। এরপর অর্থনীতিতে আঘাত হানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে গত বছরের এপ্রিল থেকে দেশে ডলার সংকট শুরু হয়। ডলারের এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দেয়। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করে।

এরপর গত বছরেরই সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এর পর থেকে দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের দর নির্ধারণ করে আসছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়