Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেরাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙ্গামাটি জেলা শহরের বনরূপায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইযারুল রাব্বী (২৮) নামে এক যুবক খুন হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে ইযারুল বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত ইযারুল প্রায়ই রাতে বাসার বাইরে থাকতো। ধারণা করা হচ্ছ, কারো সঙ্গে বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গতকাল দুপুরে বাসা থেকে সে (রাব্বী) বের হয়, সারাদিন খোঁজ না পাওয়ায় তার মা রাত ১টায় ফোন করে জানতে চান কখন বাসায় ফিরবে। তখন সে মাকে কী উত্তর দিয়েছিল সেটি এখনো জানা যায়নি। যতটুকু জেনেছি, ভোর পাঁচটার দিয়ে বনরূপায় কারো সঙ্গে তার ঝগড়া হয়। এরপর কবরস্থানের একটু আগেই তার মরদেহ পাওয়া যায়। তবে কার সঙ্গে ঝগড়া হয়েছে সে তথ্য আমরা এখনো পাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়