প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা পুড়ে গেছে।
আজ রবিবার বিকেল ৩টার দিকে ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।


