Homeএই মুহুর্তেরোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীসহ ৪ প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীসহ ৪ প্রতিনিধি

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ানসহ ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা উখিয়ার ৩টি ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী এবং শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ঢাকা থেকে বিমানযোগে শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় কক্সবাজার পৌঁছন প্রতিনিধি দলের সদস্যরা। সেখান থেকে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে তারা উখিয়ায় পৌঁছন।

প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ান। অন্য সদস্যরা হলেন, ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়ার ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে তারা ১৮ ও ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।’

এসপি ফারুক আহমেদ বলেন, ‘পরিদর্শন ছাড়াও তারা ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারা বিকালে ঢাকায় ফেরার কথা রয়েছে।’

তবে এ বিষয়ে কিছু জানা নেই শরণর্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়