Homeএই মুহুর্তেআগামী নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায়: তথ্যমন্ত্রীর

আগামী নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায়: তথ্যমন্ত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায়, সেই আশা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমি আশা করব আগামী (জাতীয় সংসদ) নির্বাচনে বিএনপি যেন ৩০টির বেশি আসন পায়।

সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ২০০৮ সালে সর্বশক্তি প্রয়োগ করে তারা নির্বাচন করলেও প্রথমে মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে উপ-নির্বাচনে আরও দুটি আসন পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা বিশাল জোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে হেভিওয়েট রাজনীতিক ড. কামাল হোসেনকে তারা হায়ার করেছিল। কিন্তু হায়ারে খেলতে গিয়ে তিনি ভালো খেলেননি। এ বিশাল জোট নিয়ে তারা মাত্র সাতটি আসন পেয়েছিল। বিএনপির জনপ্রিয়তা এর থেকেই স্পষ্ট। আমি আশা করব আগামী নির্বাচনে তারা যেন ৩০টির বেশি আসন পায়।’

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছিল। কিন্তু সে নির্বাচনে তারাই (বিএনপি) ৩০টির বেশি আসন পায়নি। খালেদা জিয়ার সেই ভবিষ্যদ্বাণী তার বেলাতেই কার্যকর হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং বিএনপি চাইলেও আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসতে পারবে না। যেহেতু কমিশনের অধীনে নির্বাচন হবে সেহেতু আশা করব তারা নির্বাচনে অংশ নেবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়