Homeএই মুহুর্তেরোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি থামছে না

রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি থামছে না

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী আট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রশিদ ওই ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে দুর্বৃত্তরা গুলি করে। তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়