প্রাইম ভিশন ডেস্ক »
আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে নতুন এই সময়সূচি জানানো হয়।
এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


