প্রাইম ভিশন ডেস্ক »
ভারতীয় হাই কমিশন চট্টগ্রামের উদ্যোগে কাল ২১ মার্চ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৩ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিউটটে তিনটি সিনেমা দেখানো হবে। সিনেমা তিনটা হলো বেলাশুরু, এইটিথ্রি, ও আরআরআর।
প্রদর্শনী শুরু হবে সকাল ১১টায়। প্রথমে প্রদর্শিত হবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং সৌমিত্র চ্যাটার্জি, স্বাতীলেখা সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বেলাশুরু’।
বিকেল তিনটায় থাকবে কবির খান পরিচালিত রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীতি ‘৮৩’।
সন্ধ্যা সাড়ে ছয়টায় এসএস রাজমৌলি পরিচালিত এবং এনটি রামা রাও জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন ও আলিয়া ভাট অভিনীত ‘আরআরআর’ প্রদর্শিত হবে।
ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করবেন সন্ধ্যা ৬:৩০ মিনিটে।


