Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেবান্দরবানে ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত

বান্দরবানে ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৬ জন। সোমবার (২০ মার্চ) উপজেলার বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বগালেক এলাকার দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়