Homeএই মুহুর্তেহজ পালনে থাকছে না বয়সের বাধা

হজ পালনে থাকছে না বয়সের বাধা

প্রাইম ভিশন ডেস্ক »

এবার হজ পালনে থাকছে না বয়সের বাধা। আগে হজ পালনে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব। এর ফলে যে কোনো বসয়ীরাই এ বছর হজ পালন করতে পারবেন।

আজ সোমবার ‘হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ওই শর্তগুলোর মধ্যে ছিল করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবার হজে তাদের অগ্রাধিকার দেওয়া। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে চার দফা নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো সময় অনুযায়ী নিবন্ধনের শেষ সময় ২১ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়