Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেযেখানে মিলবে কম দামে দুধ-ডিম-মাংস

যেখানে মিলবে কম দামে দুধ-ডিম-মাংস

প্রাইম ভিশন ডেস্ক »

রমজানে বাজারের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রণালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদফতর। এ কার্যক্রমকে বাস্তবায়ন করতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন সংশ্লিষ্টরা।

বৈঠক সূত্রে জানা যায়, রাজধানীর ২০টি স্থানে বাজারের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থার মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়া চট্টগ্রাম এবং দেশের অন্যান্য বিভাগীয় শহরের কয়েকটি স্থানে এ কার্যক্রম বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদফতর।

আরো জানা গেছে, প্রতিটি ভ্যানে প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস, ২৫ কেজি খাসির মাংস, ৫০ কেজি ড্রেসড বয়লার এবং ২০০ লিটার দুধ বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস, ১ কেজি খাসির মাংস, ১ কেজি ড্রেসড বয়লার, ২ লিটার দুধ এবং ১ ডজন ডিম কিনতে পারবেন।

রাজধানীতে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফিট রাস্তা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, কালশী, যাত্রাবাড়ী, খিলগাঁও, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা, উত্তরার দিয়াবাড়ি, বনানীর কড়াইল বস্তি, উত্তরখান, হাজারীবাগ,গাবতলী ও কামরাঙ্গীরচরে এ কার্যক্রম চলবে।

বর্তমানে ৭৫০-৮০০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হলেও এসব স্থানে ৬৫০ টাকায় বিক্রি করা হবে বলে জানিয়েছেন বৈঠক সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি আরো জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি খাসির মাংস ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা অধিদফতর বিক্রি করবে ৯৪০-৯৫০ টাকায়। এছাড়া প্রতি লিটার গরুর দুধ ৮০ এবং ১২০ টাকা করে প্রতি ডজন ডিম বিক্রি করা হতে পারে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রাব্বানী বলেন, আমরা এ কার্যক্রমে লজিস্টিক সার্পোট দিয়ে থাকি। গত বছর দিয়েছি, এ বছরও দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়