প্রাইম ভিশন ডেস্ক »
স্বামী, সন্তান ও বলিউড একহাতে সামলান আলিয়া ভাট। সম্প্রতি ৩০ বছর পূর্ণ হয়েছে তার। ৩০ বসন্ত পার করতেই এ অভিনেত্রী জানিয়ে দিলেন তার ৩০টি অজানা তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নিজের সম্পর্ক নাকি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন আলিয়া ভাট, ভয় পান অন্ধকারকে। ৩০ বছর পূর্ণ করতেই নিজের সম্পর্কে ৩০টি অজানা তথ্য ফাঁস করলেন আলিয়া। তারমধ্যে বেশিরভাগই আপনি আগে শোনেননি। জানলে অবাক হয়ে যাবেন।
আলিয়া জানিয়েছেন,লোকজন খুবই ভালোবাসেন তিনি। কিন্তু যখনই কেউ তার কাঁধ চাপড়ে কথা বলেন, ভীষণই বিরক্ত হন আলিয়া। তিনি আরও জানান, অনলাইন শপিংয়েই বেশি স্বচ্ছন্দ তিনি। অফলাইন একেবারেই পছন্দ নয় তার। আরও আছে? দিদি শাহিন ভাটকে নাকি মাঝেমধ্যেই অদ্ভুত সব প্রশ্ন করে পাগল করে তোলেন আলিয়া। এমনকি ধরেই নেন, দিদির কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকবেই। আলিয়া আবার ‘ফ্রেন্ডস’ সিরিজের ফ্যান।
রাতের বেলা শুতে যাওয়ার আগে বই পড়তে ভালোবাসেন তিনি। আপনি যদি আলিয়ার ভক্ত হন তবে জেনে রাখুন, তার লাকি নম্বর হলো ৬,৯, ১ ও ৮। এ ছাড়াও অন্ধকারে তার বড় ভয়। ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। খেলতেন ‘নায়িকা নায়িকা’। আর মেহেদী তার বড় পছন্দের। খেতে ভালোবাসেন পোহা আর বাটারমিল্ক।


