Homeএই মুহুর্তেঈদের ছুটি ঘোষণা করল আমিরাত

ঈদের ছুটি ঘোষণা করল আমিরাত

প্রাইম ভিশন ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দেশটিতে চার নাকি পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আমিরাতের কেন্দ্রীয় মানব সম্পদ কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ২৩ মার্চ থেকে।

এবার ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু বা শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

আমিরাতের সরকারি ঘোষণা অনুযায়ী, এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়