Homeএই মুহুর্তেরাজধানীতে দেড় হাজার ভবন ঝুঁকিপূর্ণ

রাজধানীতে দেড় হাজার ভবন ঝুঁকিপূর্ণ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মার্কেট ও শপিং মলসহ ১ হাজার ৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মার্কেট ও শপিং মলগুলোতে অগ্নিকাণ্ড কমাতে বাড়তি পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কনফারেন্স রুমে রাজধানীর গুরুত্বপূর্ণ মার্কেট-শপিং মলের অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি অনেক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে অনেক ফায়ার কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে এখনও ১৯ জন ফায়ার কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তারা সবাই শঙ্কা মুক্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়