Homeএই মুহুর্তেপাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে জেলা প্রশাসনের অভিযান

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে জেলা প্রশাসনের অভিযান

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৩ মে) বিকেলে আকবর শাহ থানার ফিরোজ শাহ কৈবল্যধাম সংলগ্ন ফয়েজ লেক ঝিল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

এলাকায় বসবাসকারীদের অপসারণ অভিযান; আকবর শাহ থানাধীন ফয়েক লেক সংলগ্ন ঝিল এলাকা থেকে দেড় শতাধিক পরিবারকে অপসারণ

অভিযান পরিচালনা করেন আরডিসি নু এমং মং মারমা, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ, চাঁন্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে অপসারণ কার্যক্রম পরিদর্শেনে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় অবিলম্বে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিরাপদে অবস্থান নিতে আহ্বান জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়