Homeএই মুহুর্তেঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ শুরু আগস্ট-সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ শুরু আগস্ট-সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছরের আগষ্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই ঢাকার সঙ্গে কক্সবাজারের রেলযোগাযোগ যুক্ত হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। আর বাকি কাজগুলো দ্রুত শেষ করা হবে।

তিনি বলেন, ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগ চালু হলে দেশের পর্যটনখাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়