Homeএই মুহুর্তেহজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করেছেন। শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন তিনি।

আশকোনা হজ অফিস ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী ২১ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। হজচুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

আশকোনা হজ ক্যাম্প, হজ এজেন্সি হাব ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার হজ পালনে যাবেন সরকারি-বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার ৪৯১ জন বাংলাদেশি। ৪০ হজযাত্রীর জন্য থাকছেন একজন গাইড।

হজ ক্যাম্পের আইটি সেকশন ও কয়েকটি হজ ট্রাভেল এজেন্সির মালিক জানান, এবার ৬০৩টি হজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে ১ লাখ ১০ হাজার ৪১৭ জন (নন-ব্যালটি) হজে যাচ্ছেন। আর সরকারিভাবে যাচ্ছেন (ব্যালটি) ১০ হাজার ৭৪ জন। এসব হজযাত্রীর খোঁজখবর নিতে ৬০৩টি ট্রাভেল এজেন্সির ৬০৩ জন মালিক বা প্রতিনিধি সৌদি আরব যাচ্ছেন।

আগামী ২০ মে দিনগত রাত পৌঁনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়