Homeএই মুহুর্তেযারা আগুন নিয়ে খেলবে তাদেরকে সেই আগুনে পুড়ে ছাইভস্ম হতে হবে

যারা আগুন নিয়ে খেলবে তাদেরকে সেই আগুনে পুড়ে ছাইভস্ম হতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা চিনে রেখেছি ওই আমীর খশরুকে। তার বাবা একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। এই আমীর খশরু তার বাবার মতই একজন কুলাঙ্গার, দেশাদ্রোহী। তাকে সামনা সামনি রুখবো। আমাদের দল ক্ষমতায় আছে তাই কিছু সহনশীলতা প্রদর্শন করছি। ধৈর্যের বাধ ভেঙে গেলে আমরা আবার গর্জে উঠবো।

আমাদের কাছে একাত্তরের হাতিয়ার আছে। সেই হাতিয়ারকে একটু সানিত করলেই পাপীষ্ঠদের চিহ্ন মুছে দিতে পারি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আর কোন ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এটা আমরা সহ্য করতে পারি না। এখন তাদেরকেই রেডকার্ড শো করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই অপশক্তিকে নির্মূল করা না হলে জাতি দায় মুক্ত হবে না। তিনি আজ সোমবার বিকেলে আন্দরকিল্লা চত্বরে শেখ হাসিনার প্রাণনাশের হুঁমকির প্রতিবাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষা করবো। তাহলেই বাংলাদেশ বাঁচবে, বাঙালি বাঁচবে। আমাদের জাতিসত্ত্বা রক্ষায় এখন থেকেই ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের জানিয়ে দিতে হবে এটা ১৯৭৫ সাল নয়, এইটা ২০২৩ সাল। আজ এই বাংলাদেশে যারা আগুণ নিয়ে খেলবে তাদেরকে সেই আগুনে পুড়ে ছাইভস্ম হতে হবে। এজন্য প্রতি ইউনিটে ওয়ার্ডে থানায় জনগণকে সংগঠিত করে প্রতিরোধের দূর্গ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের সরাসরি হুঁমকি এসেছে। আমরাও পাল্টা হুঁমকি দিতে চাই জনগণের আস্থা ও ভালবাসা নিয়ে। সুতরাং আমাদের ভয় পাবার কিছু নেই। এখন থেকে মহল্লায় মহল্লায় যেতে হবে এবং একাত্তরের ঘাতকের চিহ্নিত করতে হবে। তাদের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লালকার্ড ঝুঁলিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। এই বিজয় আমাদের অহংকারের তিলক। এই তিলক যারা মুছে দিতে চায় তাদের মুছে দিয়ে ছাইভস্ম করার জন্য আমাদের নেতাকর্মীদের এখনই জেগে উঠতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, শেখ মোঃ ইছহাক কোষাধ্যক্ষ আচদুস ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনছুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, হাজী বেলাল আহমদ প্রমুখ। এছাড়া ১৫টি থানা, ৪৩ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কগণ মিছিল সহকারে সমাবেশ স্থলে হাজির হন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়