Homeএই মুহুর্তেআওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এস দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা পায় দলটি। দীর্ঘদিনের পথচলায় দলটির বয়স এখন ৭৪।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।

এখনও গণমানুষের দল হিসেবে প্রথম নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এটিই দলটির সব থেকে বড় প্রাপ্তি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের পাশাপাশি অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতি সব ক্ষেত্রেই রাজনৈতিক দল হিসেবে অপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ।

স্বাধীনতার স্বপ্ন থেকে মুক্তি অর্জন। গণমানুষের অধিকার থেকে গণতন্ত্র পুনরুদ্ধার; সব ক্ষেত্রে এক নাম আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার পর সাময়িক হোঁচট খেলেও নিজ লক্ষ্যে বলীয়ান দলটি।

নানা ঘাত প্রতিঘাতের পর দলটির দায়িত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ভঙ্গুর দলটিকে শক্তিশালী করার পাশাপাশি এসেছেন ক্ষমতায়। গণতন্ত্র চর্চার পাশাপাশি শুরু হয় অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়ন। তবে নানা অর্জনে একক কৃতিত্ব থাকলেও টানা ক্ষমতায় থাকার কারণে ক্রমেই তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব বাড়ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আমলা ও ব্যবসায়ীদের প্রতি অতিনির্ভরতার কারণেও সাংগঠনিক কাঠামো গুরুত্ব হারাচ্ছে বলেও মত তাদের।

কেন্দ্র থেকে তৃণমূল- সব ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী হবে। ফলাফল হিসেবে শুধু দলের কর্মীদের ওপর ভিত্তি করেই আদর্শ ও ঐতিহ্যবাহী দল হিসেবে এগিয়ে চলবে আওয়ামী লীগ, এমনই আশা সবার।

আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে এই সংগঠনটির নেতৃত্ব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়