Homeএই মুহুর্তেযে দেশে গেলে বাড়ি-গাড়ি ফ্রি পাবেন

যে দেশে গেলে বাড়ি-গাড়ি ফ্রি পাবেন

প্রাইম ভিশন ডেস্ক »

দেশটির লোকসংখ্যা হাতেগোনা। আর তাইতো সরকার চাইছে জনসংখ্যা বাড়ুক। সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশের অধিবাসীদের সেখানে বসবাস করে ঘর-সংসার করার আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড সম্পর্কে।

আয়ারল্যান্ড ইউরোপ মহাদেশের বরফে ঢাকা এক ছোট্ট দ্বীপ রাষ্ট্র। উত্তর আটলান্টিক মহাসাগরের সেই দ্বীপ রাষ্ট্রের লোকসংখ্যা তুলনামূলক খুবই কম। জনসংখ্যা বাড়াতে চায় দেশ। তাই এখানে বসতি স্থাপনের জন্য এক দারুণ অফার এনেছে আয়ারল্যান্ড সরকার। আর সেখানে বসবাস করলে মিলবে ৭১ লক্ষ টাকা। সঙ্গে বাড়ি-গাড়ি একদমই ফ্রি।

ইউরো নিউজের খবর অনুযায়ী, এই নয়া পরিকল্পনাটি হল সেদেশের ‘আর লিভিং আইল্যান্ড’ নীতির অংশ। এর নীতি প্রয়োগে আইরিশ সরকার তার দ্বীপগুলোর জনসংখ্যা বাড়াতে চায়।

দেশটির সরকার জানিয়েছে , এই নীতির উদ্দেশ্য হল এখানকার দ্বীপগুলোকে সমৃদ্ধ করা। পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে ৩০টি দ্বীপ। এই দ্বীপগুলো একে অপরের সঙ্গে কোনও সেতু দ্বারা সংযুক্ত নয়, এবং এগুলোর কাছাকাছি কোনও উপকূলও নেই। সরকার এখানে নতুন বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে। এবং এখানে বসতি স্থানের জন্য মিলবে ৭১ লক্ষ টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য হল, দ্বীপগুলোর পরিত্যক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পুনর্বাসন।

irelandকবে থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া

সেখানে থাকতে গেলে বাসিন্দাদের ওই দ্বীপগুলোতে একটি সম্পত্তি কিনতে হবে। শর্ত, সেই সম্পত্তি যেন ১৯৯৩ সালের আগে নির্মিত হয় এবং সেটি যেন কমপক্ষে দুই বছর ধরে খালি পড়ে থাকে। প্রকল্পের অধীনে প্রদত্ত তহবিল গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা যেতে পারে। সেই টাকা ব্যবহার হতে পারে সংস্করণ, কাঠামোগত উন্নতি এবং সজ্জার জন্য। কেউ যদি এই দ্বীপগুলিতে যেতে আগ্রহী হন, তাহলে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ জুলাই থেকে।

আয়ারল্যান্ড ভ্রমণ

কেউ যদি আয়ারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় যাওয়াই ভালো। মানে আয়ারল্যান্ড দেখার সেরা সময় হল, জুন, জুলাই এবং অগাস্ট। শীতকালে আয়ারল্যান্ড দেখতে চাইলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস নাগাদ যান। আর আয়ারল্যান্ডের বসন্ত দেখতে চাইলে এপ্রিল মাস সেরা।

কীভাবে আয়ারল্যান্ড যাবেন

আয়ারল্যান্ড, ডাবলিন, শ্যানন, কর্ক এবং আয়ারল্যান্ড ওয়েস্টে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ডাবলিন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মহাদেশীয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত। এছাড়াও ডোনেগাল, গালওয়ে, স্লিগো, কেরি এবং ওয়াটারফোর্ডের অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। আয়ারল্যান্ডে পরিচালিত দুটি প্রধান এয়ারলাইন হল রায়নায়ার এবং এয়ার লিঙ্গাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়