Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেসরকারকে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পতন করতে হবে : খসরু

সরকারকে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পতন করতে হবে : খসরু

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পদযাত্রায় সরকার পতনের ম্যাসেজ দিয়েছে জনগণ। ফ্যাসিস্ট সরকারকে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পতন করতে হবে।

কেউ আক্রমণ না করলে সহিংসতায় যাব না। জনতা আমাদের সঙ্গে আছে, সহিংসতা হওয়ার সম্ভাবনা নেই।
আজকে যারা এসেছেন, প্রত্যেক আন্দোলন সংগ্রামে আসতে হবে।
বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরের কাজীর দেউড়ি দলীয় কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়কে বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা পূর্বে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু নিউ মার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে বিএনপির পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা করেছে। আমাদের শান্তি-শৃঙ্খলভাবে আন্দোলন করতে হবে। সহিংসতা যারা করে তাদের সঙ্গে জনগণ নেই৷ আমাদের সঙ্গে জনগণ আছে। শুধু বাংলাদেশ নয়, গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের বিভিন্ন সরকার ও ব্যক্তিকে সমর্থন দিচ্ছেন।

সবাই সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে। ভোট চুরির করার জন্য পুলিশ, ডিসি ও ইউএনও পোস্টিং করার হচ্ছে। যাদের পোস্টিং করার হচ্ছে, তারা তাদের দলীয় মানুষ।

পদযাত্রা পূর্বে সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মীর নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়