Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেজেনে বুঝে আপনি ক্রাইম করেছেন : কক্সবাজারের জেলা জজকে হাইকোর্ট

জেনে বুঝে আপনি ক্রাইম করেছেন : কক্সবাজারের জেলা জজকে হাইকোর্ট

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈলকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘আপনি একজন সিনিয়র জেলা জজ। দীর্ঘদিন বিচারকাজ করেছেন। আপনি আদালতের আদেশ টেম্পারিং করেছেন। এতে আপনার বুক কাঁপল না? টেম্পারিং করে আপনি ভুল করেননি। জেনে বুঝে আপনি ক্রাইম করেছেন।’

বৃহস্পতিবার (২০ জুলাই) এক শুনানিতে এসব কথা বলেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। জজের আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন না পাওয়া আসামিদের জামিন দেওয়ার বিষয়ে বিষয়ে ব্যাখ্যা জানাতে হাইকোর্টের এই বেঞ্চে হাজির হন জজ মোহাম্মদ ইসমাঈল।

পরে শুনানিতে তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা আদালতকে বলেন, ‘আমরা কনটেস্ট করতে চাই না। আমরা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আমরা খুবই অনুতপ্ত।’

এ পর্যায়ে জেলা জজকে ডায়াসের সামনে ডেকে আদেশ টেম্পারিংয়ের বিষয়ে জানতে চান হাইকোর্ট। তখন জেলা জজ বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে থাকেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘ভুলে এটা হয়েছে।’ তখন আদালত বলেন, ‘আপনি ভুল করেননি। আপনি জেনে বুঝে ক্রাইম করেছেন।’

এ সময় তার আইনজীবী আবারও ক্ষমা চাইলে হাইকোর্ট বলেন, ‘আপনারা ক্ষমা চাইছেন। অনুতপ্ত হচ্ছেন। কিন্তু জেলা জজের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। তিনি অনুতপ্তও নন। মন থেকে অনুশোচনা আসতে হয়।’

পরে মোহাম্মদ ইসমাঈলের বিরুদ্ধে আদেশের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেন আদালত।

হাইকোর্টের এজলাস কক্ষ থেকে শুনানি শেষে বের হলে সাংবাদিকরা জেলা জজের বক্তব্য জানতে চান। তখন তিনি বলেন,‘আল্লাহ পাকের কাছে বিচার দিলাম। যা করার আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক ভালো বোঝেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়