Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেগুলবাগে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

গুলবাগে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত রুবেলের স্বজনরা জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। কারা, কী জন্য এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়