রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরোহিঙ্গাকে যুবককে পিটিয়ে হত্যা

রোহিঙ্গাকে যুবককে পিটিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করেছে আরসা সন্ত্রাসীরা।

বুধবার (২৬ জুলাই) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গার নাম মো. ইসহাক। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে আমির জাফর জানান, ভোরে রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২-ইস্ট আশ্রয়শিবিরের ব্রিজের নিচে আনার পর দূর্বৃত্তরা পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশ ক্ষত-বিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মরদে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মো. আমির জাফর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়