Homeএই মুহুর্তেআব্দুস সামাদ লাবু এআইবিএল’র চেয়ারম্যান নির্বাচিত

আব্দুস সামাদ লাবু এআইবিএল’র চেয়ারম্যান নির্বাচিত

প্রাইম ভিশন ডেস্ক »

আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২০ আগস্ট) পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান।

তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়