Homeএই মুহুর্তেবিয়ে করেছেন হাবু, পাত্রী তুলতুল

বিয়ে করেছেন হাবু, পাত্রী তুলতুল

প্রাইম ভিশন ডেস্ক »

বিয়ে করেছেন অভিনেতা চাষী আলম।  শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তার।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন এই অভিনেতা।

তার স্ত্রী তুলতুল রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

চাষী আলম দ্য বলেন, ‘পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।’ মধুচন্দ্রিমার জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার গায়ে হলুদ হয় চাষী আলমের।

তুলতুল ইসলামের সঙ্গে কীভাবে পরিচয় চাষী আলমের? এই অভিনেতার ভাষ্য, প্রায় ছয় মাস আগে রাজধানীর উত্তরায় হঠাৎ তাদের মধ্যে পরিচয়। তবে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে।

পরিচয়ের শুরুর গল্পটা এমন- চাষী আলমের ভক্ত তুলতুলের এক ভাগনে। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষী আলম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। সেখানে এই অভিনেতাকে কাছে পেয়ে ছবি তুলেন তুলতুল ও তার ভাগনে। প্রথম দিনের পরিচয়েই অভিনেতার ফোন নম্বর নিয়েছিল তুলতুল।

এর কিছুদিন পর ফোনে কথা শুরু হয় তাদের। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা, প্রেম। এরপরের পরিবারের সদস্যদের মাধ্যমে দেখাদেখি ও বিয়ে।

চাষী আলমের নববধূ তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর বাড্ডায়। দুই বোন এক ভাইয়ের সবার ছোট সে। মা গৃহিণী, বাবা ব্যবসায়ী। ২০২২ সালে একটি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়