প্রাইম ভিশন ডেস্ক »
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
তাৎক্ষণিভাবে ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ জানান, এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


