Homeএই মুহুর্তেফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি সই

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি সই

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করোবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরে ‘শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ঋণচুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও ফ্রান্সের এয়ার বাস ডিফেন্স অ্যান্ড এসএএস-এর মধ্যকার বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে।

এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠক করেন। বৈঠকের পর এসব চুক্তি সই হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়