Homeএই মুহুর্তেসব সময় ব্যবসায়ীদের চাপে রাখা যায় না : বাণিজ্যমন্ত্রী

সব সময় ব্যবসায়ীদের চাপে রাখা যায় না : বাণিজ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

মুক্তবাজার অর্থনীতিতে সরকারের পক্ষে সব সময় ব্যবসায়ীদের চাপা রাখা যায় না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের লক্ষ্যপূরণে কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা হচ্ছে। মুক্তবাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

প্রথমবারের মতো পেঁয়াজ, আলু, ডিমসহ তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। শুক্রবার থেকে তা কার্যকর করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু, ডিম এ তিনটি কৃষিপণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

এবারও দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানির চিন্তা করা হচ্ছে– এ প্রসঙ্গে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের বাঙালিদের বড় উৎসব। আমরা শুভেচ্ছাস্বরূপ উৎপাদিত ইলিশের মাত্র দুই ভাগ রপ্তানি করি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়