Homeএই মুহুর্তেচট্টগ্রামে অটোরিকশায় আগুন-কাভার্ডভ্যান ভাঙচুর

চট্টগ্রামে অটোরিকশায় আগুন-কাভার্ডভ্যান ভাঙচুর

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে তারা।এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি  বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে তারা। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুক, আলমগীর ও রুবেল নামে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়