Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত নুরুল ইসলাম ভূট্টো চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার ইসহাক আহমদের ছেলে। তিনি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় নুরুল ইসলাম ভূট্টো ও তার এক সঙ্গী মোটরসাইকেলসহ সড়কের পাশে অবস্থান করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার শহরমুখি একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে নুরুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে নিহত এবং তার সঙ্গে থাকা ব্যক্তি আহত হন।

পরে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটালে ভর্তি করান৷ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়