Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেউখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-আরসার গোলাগুলি, গ্রেপ্তার ৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-আরসার গোলাগুলি, গ্রেপ্তার ৪

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার কেো হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রায় সাড়ে তিন ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়।

র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- উখিয়ার ১০ নম্বর ক্যাম্পের নজিব আহমদের ছেলে আরসার শীর্ষ সন্ত্রাসী মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস, ৪ নম্বর ক্যাম্পের আবদুল মোতালের ছেলে এবং ওই ক্যাম্পের বি ব্লকের জিন্মাদার মফিজুর রহমান প্রকাশ মুজিয়া, ১ নম্বর ক্যাম্পের হাসু মিয়ার ছেলে আরসা সদস্য এনায়েত উল্ল্যাহ, ৪ নম্বর ক্যাম্পের আবদুর রহমানের ছেলে আরসা সদস্য মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যা।

র‌্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক ব্যক্তির বাড়িতে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সদস্যরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে গোপন মিটিং করে। এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তারা বাড়িতে ঘিরে রাখে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে গেলে সন্দেহজনক ঘরটি থেকে আরসার চার সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ, দুটি ওয়ান শুট্যার গান, দুটি দেশিয় তৈরি এলজি, চার রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ, পাঁচটি এলজির কার্তুজ, বড় ককটেল পাঁচটি, ছোট ককটেল আটটি, চারটি স্মার্টফোন এবং দুটি পকেট নোটবুক, দুটি হিসাবের খাতা, ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা।

র‌্যাব অধিনায়ক জানান, র‌্যাব চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারি ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান, স্লিপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডারসহ সর্বমোট ৭৬ জন আরসার সক্রিয় সদস্যকে আটক করে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

চারজনকে আটকের ঘটনায়ও উখিয়া থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়