Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেজাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’– স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এই ইশতেহার ঘোষণা করেন।

জাপার নির্বাচনী ইশতেহারে ২৪ দফার মধ্যে আছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা ও মামলাজটের অবসান, শিক্ষিত/অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাপদ্ধতির সংশোধন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ইসলামের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, খাদ্যনিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙনরোধে ব্যবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান-মুদ্রানীতি-রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও অভিবাসন।

নানা নাটকীয়তার পর ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধীদল জাতীয় পার্টিসহ ২৭ দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে এক হাজার ৮৯৬ জন।

গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, তা যাচাই-বাছাই চলে ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য নিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়