Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেআরও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ১নম্বর ওয়ার্ড থেকে এটি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান  বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তুমব্রু সীমান্তের পশ্চিমকুলে ব্রীজ সংলগ্ন এলাকায় অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পায় স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি এসে মর্টার শেলটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার দুপুরেও ভারি মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ কেঁপেছে বান্দরবানের ঘুমধুম সীমান্ত। উড়ে এসেছে অবিস্ফোরিত মর্টার শেল। গতকালও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।

সীমান্তের বাসিন্দা বলছেন, মিয়ানমার থেকে ছোড়া অসংখ্য গোলা ও গুলি বাংলাদেশের ভূ-খণ্ডে এসে পড়েছে। যা এখন ক্ষেত-খামারে পাওয়া যাচ্ছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব গোলা যেন নিষ্ক্রিয় করা হয়।

বিজিবি জানায়, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব গোলা উদ্ধার করছে। যার চারপাশে টাঙ্গিয়ে দিচ্ছেন লাল পতাকা। নিরাপত্তার স্বার্থে সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড।

মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির ৩৩০ জন সীমান্তরক্ষী। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মায়ানমার। ইতোমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

গত ৫ ফেব্রুয়ারি মায়ানমার থেকে বান্দরানের ঘুমধুমে উড়ে আসা মর্টারশেলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা।

ঘুমধিম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড তুমব্রু পশ্চিম কুল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও একটি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়