প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। গ্রুপ দুটি হলো বিজয় এবং সিক্সটি নাইন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।


