Homeএই মুহুর্তেচবিতে ছাত্রলীগের সংঘর্ষ: ব্যবস্থা নিতে উপাচার্যকে শিক্ষামন্ত্রীর ফোন

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: ব্যবস্থা নিতে উপাচার্যকে শিক্ষামন্ত্রীর ফোন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

চবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘাত ও সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে শনিবার (১৭ ফেব্রুয়ারি) কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় মন্ত্রী সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন।

মন্ত্রী ইতিপূর্বে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে যেন কোনো দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়ে সচেতন থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন।

এদিকে শিক্ষামন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা আহ্বান করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার।

গত বুধবার থেকে টানা তিন দিন লাঠিসোঁটা, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলের সামনে সংঘর্ষে জড়িয়েছে চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা–কর্মী আহত হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৬০ জন নেতা-কর্মীকে রামদা হাতে দেখা যায়।

ছাত্রলীগের এ দুটি পক্ষ হলো সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এর মধ্যে সিএফসির নেতা-কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়