Homeএই মুহুর্তেকেজি হিসেবে তরমুজ বিক্রি করা যাবে না: ভোক্তার মহাপরিচালক

কেজি হিসেবে তরমুজ বিক্রি করা যাবে না: ভোক্তার মহাপরিচালক

প্রাইম ভিশন ডেস্ক »

পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে কারওয়ানাবাজারে টিসিবি ভবনের সামনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এবং ফসল ডটকম আয়োজিত ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ কথা বলেন।

ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে। কেউ পিস হিসেবে কিনলে তার কেজি দরে বিক্রি করার সুযোগ নেই। যিনি কেজি হিসেবে কিনবেন, তিনি কেজি হিসেবে বিক্রি করবেন। তবে এর সপক্ষে পাকা ভাউচার থাকতে হবে। তা না হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘যদি কেউ কেজি হিসেবে বিক্রি করেন, তাহলে ভোক্তারা যাতে এটা প্রত্যাহার করেন এবং ভোক্তা অধিদপ্তরকে জানান। সাথে সাথে ভোক্তা অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

জানা গেছে, সম্প্রতি ব্যবসায়ীরা তরমুজ কিনে আনছেন পিস হিসেব করে। ঢাকায় এনে সেগুলো কেজি হিসেবে চড়া দামে বিক্রি করছেন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সম্প্রতি কারওয়ানবাজারে দেখা যায়, ১১ কেজি ওজনের একটা তরমুজ কেনা হয়েছে ২৮০-৩০০ টাকায়। ওই তরমুজ ৭০ টাকা কেজি হিসেবে ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অতি মুনাফা বন্ধে অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়