Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেজুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক  বলেন, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়