প্রাইম ভিশন ডেস্ক »
প্রায় তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। আবাসিক হলের আসন বরাদ্দ দেওয়া শেষে ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ৫৫৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্তমতে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে আবাসিক হলে বরাদ্দের জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবেন। এই আবেদন চলবে ২ অক্টোবর পর্যন্ত। যাচাই বাছাই শেষে ৩ অক্টোবর ফলাফল প্রকাশ করা হবে। পরে ৫ অক্টোবর থেকে হল খুলবে। আর ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন। তিনি বলেন, মেধার ভিত্তিতে হলে আসন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন নিগৃহীতের শিকার না হন, সেটি নিশ্চিত করে একটি কমিটি গঠনের জন্য উপাচার্যকে ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী দুয়েকদিনের মধ্যে এ কমিটি গঠন হবে।
এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীদের সমুদয় জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে গত বছর ১ জুলাই থেকে৷ ওইদিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়।


