Homeএই মুহুর্তেবাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় আবু সাঈদ (৩০) নামে এক বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দৃবুর্ত্তরা। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

পুলিশ ও স্বজনরা জানান, আবু সাঈদ নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বালু ব্যবসা করতেন। শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আবু সাঈদ মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন বলে পরিবারে পক্ষে থেকে জানানো হয়। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।

স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আইজুর রহমান রিপন বলেন, আবু সাঈদ বালুর ঠিকাদার ছিলেন। দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে এ কে এম মঈন উদ্দিন জানান, মোবাইল ফোনে ভিডিও দেখা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে আবু সাঈদের বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন তিনি। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল শেয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়