সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমাইলস্টোনে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

মাইলস্টোনে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

প্রাইম ভিশন ডেস্ক »

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও জানানো হয়, নিহত শিক্ষকদের সম্মাননা প্রদানের পদ্ধতি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত খুব শিগগিরই নির্ধারণ করা হবে।

এছাড়াও, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে।

সরকার আরও জানিয়েছে, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।

এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বীর উত্তম একে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শিশু ও পাইলট অন্তত ৩২ জন নিহত হন এবং আহত হন অন্তত দেড় শতাধিক।

এ দুর্ঘটনায় নিহত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়