বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম বিমানবন্দরে চার দেশের বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে চার দেশের বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

প্রাইম ভিশন ডেস্ক »

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ সংযুক্ত আরব-আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআই তল্লাশির মাধ্যমে মো. আব্দুল মাজিদ নামের ওই যাত্রীকে আটক করে।

তার কাছে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা পাওয়া গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল  জানান, বিমানবন্দরের আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে এয়ার এরাবিয়া ফ্লাইট জি৯-৫২১ এর শারজাহগামী যাত্রী লোহাগাড়ার মো. আব্দুল মাজিদকে সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় দায়িত্বরত সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. মাহফুজুর রহমান এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চান।যাত্রী তা অস্বীকার করেন।

এরপর ঘটনাস্থলে যাত্রীর দেহ তল্লাশি করে বৈদেশিক মুদ্রা আছে প্রতীয়মান হলে যাত্রীকে ডিজিএফআইয়ের দায়িত্বরত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দর এভসেক, কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, বিমানবাহিনী টাস্কফোর্স ও সিআইআইডির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়