প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ আমদানি পাকিস্তানি ভিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-350 এর দুই যাত্রীর কাছে এ পণ্য পাওয়া যায়।
ওই দুই যাত্রী হলেন, ফেনী ছাগলনাইয়া এলাকার নূর নবী এবং হাটহাজারী উপজেলার মো: মিজানুর রহমান। পরে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সাড়ে ৬টার সময় দুজনকে তল্লাশি করে এনএসআইয়ের চট্টগ্রাম বিমানবন্দর টিম।
এ সময় তাদের কাছ থেকে ১৯০ কার্টুন প্লাটিনাম সিগারেট ৯২০ পিছ পাকিস্তানি নিষিদ্ধডিউ ক্রিম জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৮৭ হাজার টাকা।
উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলেও জানান বিমানবন্দরের এ কর্মকর্তা।


