শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নৌবাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

এ পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একইভাবে, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে উন্নীত হওয়ার প্রক্রিয়া চলবে।

অনুষ্ঠান শুরুর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নৌ ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে নৌ ও বিমান বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কাজে জনগণের আস্থা অর্জন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনীদ্বয় সংবিধান সমুন্নত রেখে জাতীয় সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকবে।

এছাড়া, তিনি পদোন্নতি পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন কর্মকর্তাদের নেতৃত্বে আনার নির্দেশনা দেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়