মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮

রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান  এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।’

তালেবুর রহমান বলেন, ‘মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার হলেও হত্যা মামলা রুজু করা হয়।’

‘ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়