মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান আজ (১৯ নভেম্বর) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এক স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে ডিবি আটক করা ও এনইআইআরের নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়ে ‘দেশ অচল করে দেওয়ার’ হুমকিও দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল (১৮ নভেম্বর) দিবাগত রাতে ওই ব্যবসায়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তার স্ত্রী দাবি করেন, গতরাত (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা তার স্বামীর মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।

প্রসঙ্গত, অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা আমদানি অননুমোদিত ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়